বরিশালে পলিথিন ব্যাগ জব্দ

বরিশালে পলিথিন ব্যাগ জব্দ

সংগৃহীত ছবি

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, নগরীর মুড়িপট্টি, বাজার রোড ও সদর রোডে থাকা বিভিন্ন গুদামে অভিযান করা হয়। এ সময় ৩৪০০ হাজার কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনাকালে কাউকে পাওয়া যায়নি। তাই পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করে পরিবেশ অধিদপ্তরের ষ্টোরে সংরক্ষণ করা হয়েছে।