ভিটামিন ডি এর অভাবে ভুগছেন কি না বুঝবেন যেসব উপায়ে
ছবি: সংগৃহীত
শরীরের জন্য অত্যন্ত উপকারি কিছু উপাদান হলো প্রোটিন, ফাইবার, মিনারেলস। এই তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ডি। হাড় মজবুত করা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদির জন্য এর বিকল্প নেই। চিকিৎসকরা তাই খাদ্যতালিকায় ভিটামিন ডিযুক্ত খাবার রাখার পরামর্শ দেন।
ভিটামিন ডি’র অভাবে নানা শারীরিক সমস্যা হয়। শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে বুঝবেন কী করে? জানুন বিস্তারিত-
ঘন ঘন অসুস্থতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শরীরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ঘন ঘন ভাইরাল জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন? এসব উপসর্গ শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ হতে পারে।
অবসাদ
শরীরে ভিটামিন ডি’র মাত্রা কমে গেলে দেখা দিতে পারে মানসিক চাপ ও উদ্বেগ । তার কারণে ঘন ঘন মেজাজ বিগড়ে যেতে পারে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত বিশ্রামের পরও যদি আলস্য কাটতে না চায় এবং ক্লান্ত বোধ করেন, তবে এটি ভিটামিন ডি’র অভাবের কারণে হতেই পারে।
খিদে কম পাওয়া
ওজন নিয়ন্ত্রণে রাখবেন বলে খাওয়া কমিয়ে দেওয়া অন্য বিষয়। তবে খিদে পেলেও খেতে ইচ্ছে না করার বিষয়টি হালকাভাবে নেওয়া যাবে না। খিদে কমে যাওয়াও হতে পারে ভিটামিন ডি ঘাটতির লক্ষণ। তাই, খিদে কমে গেলে সচেতন হোন।
চুল পড়া
অনেকেরই চুল পড়ে। তবে চুল পড়ার পরিমাণ যদি অত্যধিক হারে বেড়ে যায়, তাহলে কিন্তু নজর দেওয়া প্রয়োজন। কারণ, শরীরে ভিটামিন ডি অত্যধিক পরিমাণে কমে গেলে এমন সমস্যা হতে পারে।