মালিকের অজান্তে পণ্য বিক্রি করে লাভ করা যাবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমি একটি দোকানে চাকরি করি। যেখানে সব পণ্যের মূল্য নির্ধারণ করা আছে। এ অবস্থায় আমি যদি কোনো জিনিস মালিকের নির্ধারিত দামের অধিক মূল্যে বিক্রি করি এবং অতিরিক্ত টাকা আমি মালিকের অজান্তে ভোগ করি, সেই অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে?
-মাসুদ, ঢাকা
উত্তর : মালিকের অনুমতি সাপেক্ষে নির্ধারিত মূল্যের অধিক বিক্রি করা জায়েজ হলেও ওই জিনিসের সব মূল্য মালিকের বলেই ধর্তব্য হবে। কর্মচারীর জন্য মালিকের অজান্তে তার কোনো অংশ ভোগ করা বা নিজ প্রয়োজনে ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।
(আদ্দুররুল মুখতার : ৫/৫২১, হিন্দিয়া : ৩/৫৯০, হালাল হারাম কে আহকাম, পৃ : ১৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৫১০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।