শিশুর নতুন দাঁত উঠলে পিঠা খাওয়াতে হয়?

শিশুর নতুন দাঁত উঠলে পিঠা খাওয়াতে হয়?

সংগ্রহীত ছবি

প্রশ্ন : শিশুর নতুন দাঁত উঠলে নানাবাড়ি থেকে পিঠা পাঠানো বাধ্যতামূলক? কেউ যদি তা না করে তবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা জায়েজ? ইসলামের আলোকে উত্তর দিয়ে বাধিত করবেন।

-লিয়াকত, নবাবগঞ্জ

উত্তর : এটি সামাজিক প্রথামাত্র। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এ কাজ কালচার বা দেশীয় সংস্কৃতি মনে করে করার অবকাশ আছে।

কিন্তু ইসলামী শরিয়তের বিধান বা ইবাদত মনে করে করলে বিদআত হবে।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।