চাঁদপুরে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

চাঁদপুরে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ সম্প্রীতি ও গণতন্ত্রের হবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মুহাম্মদ জালাল উদ্দীন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়নের দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ  বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। যোগদান অনুষ্ঠানে ডক্টর জালাল উদ্দিন সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী সভাপতিত্বে এ সময় চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, হিন্দু সম্প্রদায়ের নেতা বলরাম গোস্বামীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।