ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিল দেলদুয়ার উপজেলা বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিল দেলদুয়ার উপজেলা বিএনপি

সংগ্রহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে সমর্থন দিয়েছেন দেলদুয়ার উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করেন হামিদুল হক মোহন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, টাঙ্গাইলের অতি কাছে উপজেলা দেলদুয়ার ও নাগরপুর। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকেও এই উপজেলায় উন্নয়নের ছোয়া লাগেনি।

তাই উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার মতো নেতা হামিদুল হক মোহনকে প্রয়োজন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ সব বিষয়ে উন্নয়ন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহসভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ ইউনিয়ন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।