বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ গ্রেফতার ৩

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ গ্রেফতার ৩

প্রতিকি ছবি

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে শহরের ১নং রেলঘুণ্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-শহরের চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)।

শনিবার (১১ অক্টোবর) সকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১নং রেলঘুণ্টি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬২.৭ লিটার দেশীয় মদ, একটি স্কুটি, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।