যমুনা ফিউচার পার্কে সিএফ মটোর থ্রিল রাইড এক্সপেরিয়েন্স

যমুনা ফিউচার পার্কে সিএফ মটোর থ্রিল রাইড এক্সপেরিয়েন্স

সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে সিএফ মটো বাংলাদেশের আয়োজনে ‘থ্রিল রাইড এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) শপিংমলের ওপেন এরিয়াতে সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজন বিকালে শেষ হয়। যেখানে মটোরসাইকেলপ্রেমীরা ভিড় করেছেন এই আয়োজনে। সিএফ মটোর এই আয়োজন ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

থ্রিল রাইড এক্সপেরিয়েন্স ইভেন্টে, সকাল থেকেই ছিল মটোরসাইকেলপ্রেমীদের ভিড়। দুপুর গড়িয়ে বিকালে এই ভিড় আরও বাড়তে থাকে। কেউ বন্ধু নিয়ে আবার কেউ মটোরসাইকেল রাইডিং গ্রুপ নিয়ে আসে।

অনুষ্ঠানে অভিজ্ঞ স্ট্যান্ড রাইডাররা চমকপ্রদ স্টান্ট শো প্রদর্শন করেন। পাশাপাশি আয়োজনে গ্রাহকদের জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্ট রাইডের ব্যবস্থা রাখা হয়। সঙ্গে এই আয়োজনের মধ্যে সিএফ মটোর বিভিন্ন বাইক বুকিংয়ের বিশেষ সুযোগ রাখা হয়।

সিএফ মটো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই ইভেন্টের মাধ্যমে তারা বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করতে চেয়েছে। অংশগ্রহণকারীরা শুধু রাইডের মজা পাননি, বরং লাইভ বুকিং সুবিধা ও এক্সক্লুসিভ অফারও উপভোগ করছেন। সঙ্গে বাইক স্ট্যান্ড ছিল এই আয়োজনের আকর্ষণীয় ইভেন্ট।