বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে জনসভা

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে জনসভা

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে মতলব হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের  সভাপ্রধানে , পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

জনসভায় পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোয়েব আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিসান আহমেদ, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক শাহজাহান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।