নড়াইলে আজ দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
ফাইল ছবি
বিকল্প সোর্স লাইন নির্মাণ ও জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের কারণে আজ শনিবার (১৮ অক্টোবর) নড়াইলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নড়াইলে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের কারণে পুরো জেলাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, টানা সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ওজোপাডিকোর নড়াইল অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত বিদ্যুৎ বন্ধ (planned shutdown) এবং কাজ শেষ হলে সংযোগ পুনরায় সচল করা হবে।
সংস্থাটি অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।