আবার আগুন চট্টগ্রামে
প্রতিকী ছবি
চট্টগ্রামের প্রবর্তক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রবিবার (১৯ অক্টোবর) রাত ১২টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাতে এ প্রতিবেদন লেখাকালে আগুন নির্বাপণে কাজ করছিল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক এলাকার একটি আবাসিক ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
এতে ভবনের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে অপারেটর জানান, প্রবর্তক এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে রাত ১২টার দিকে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি ইউনিটের প্রচেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন নির্বাপণের কাজ চলে।