হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ
সংগৃহীত ছবি
ক্যান্সারের চিকিৎসার জন্য ব্রাজিলের ৯৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) দেশটির সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ৮৩ বছর বয়সী পারেইরা শরীরের ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যানসার ধর পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পারেইরার স্বাস্থ্য বা ব্রাজিলের সাবেক এই কোচ কখন চিকিৎসার জন্য এসেছেন, সে বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেবে না।
পারেইরা ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ ছিলেন এবং দলটির সঙ্গে ২০০৪ সালের কোপা আমেরিকা ও ২০০৫ সালের কনফেডারেশনস কাপ জিতেছিলেন। ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিনি ব্রাজিলের কোচ হিসেবে ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে সেলেসাওরা ১২৪টি জয়, ৩৯টি ড্র এবং ১৪টি ম্যাচ হেরেছে।
এর আগে ব্রাজিলের এই কোচ ১৯৭০ সালের বিশ্বকাপেও জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন। ওই বছর দেশটি বিশ্বকাপের শিরোপা জেতে। তিনি ২০১৪ সালের টুর্নামেন্টে লুইজ ফেলিপে স্কলারির অধীনে সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
ব্রাজিলের বাইরে কিংবদন্তি এই কোচ আরও বেশ কয়েকটি বিশ্বকাপ দলকে কোচিং করিয়েছেন, যার মধ্যে রয়েছে কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০)।