পাথরভর্তি ট্রাকে বিদেশি মদ ও ফেনসিডিল, চালকসহ আটক দুই

পাথরভর্তি ট্রাকে বিদেশি মদ ও ফেনসিডিল, চালকসহ আটক দুই

সংগ্রহীত ছবি

পাথরভর্তি ট্রাকে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ। পথে ঢাকা-পাবনা মহাসড়কের পাবনার বেড়া উপজেলার কাগমাইর এলাকা থেকে এসব নেশাদ্রব্য জব্দ করে পুলিশ। এসময় ট্রাক ও ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ দৌলতপুর থানার হাবিবুর রহমানের ছেলে ও ট্রাকচালক সামাউল (৩১) এবং একই এলাকার কুসুম মন্ডলের ছেলে ও ট্রাকের হেলপার রফিকুল (৩০)।

পুলিশ জানায়, কুমিলা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে পাথর বোঝাই ট্রাকে ফেনসিডিলসহ নেশাদ্রব্য যাচ্ছে বলে গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। এর ভিত্তিতে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া উপজেলার কাগমাইর এলাকায় ট্রাক থামালে তাতে ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ মেলে।

এসময় এগুলো জব্দ করে ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়।

এ ব্যাপারে বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, জব্দকৃত নেশাদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকার মতো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হবে।