বাংলাদেশ
কল্যাণপুরে প্রবীণ উৎসবের আয়োজন করে জন-উদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরাম
সংগ্রহীত ছবি
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কল্যাণপুরে প্রবীণ উৎসবের আয়োজন করে জন-উদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরাম। উৎসবে সুবিধাবঞ্চিত প্রবীণদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। দুই শতাধিক প্রবীণকে উপহার, পুরস্কার এবং দুপুরের খাবারের আয়োজন ছিল। অনুষ্ঠান উদ্বোধন করেন ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।