ঢাকায় যেসব কর্মসূচি থাকবে আজ

ঢাকায় যেসব কর্মসূচি থাকবে আজ

ফাইল ছবি

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (২৬ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।  

বিএনপির নেতৃবৃন্দের কর্মসূচি 

• সকাল ১০টা : জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।

• সকাল ১০টা ৩০ মিনিট : গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  
• সকাল ১১টা : জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

• দুপুর ১২টা : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১০টা : আগারগাঁওয়ে বন ভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিতি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১১টা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ্বালানি উপদেষ্টার কর্মসূচি

• বিকাল ৩টা ৩০ মিনিট : বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) ১০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে রমনায় বিইপিআরসির সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।