২৪ ঘণ্টায় বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫১৫

২৪ ঘণ্টায় বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫১৫

প্রতিকি ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩৩ জন। 

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্যান্য ঘটনায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫১৫ জন হয়েছেন। পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ সদরদপ্তর।