প্রাইভেট কারে এলো স্কুলছাত্র নিয়ে গেল গরু
সংগ্রহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে প্রাইভেট কারে গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে গরু বেঁধে যান মালিক মৃদুল নন্দী। পরে এসে দেখেন গরু নেই।
ভুক্তভোগী মৃদুল নন্দী বলেন, বাড়ির পাশে সকালে গরু বেঁধে আসি। বেলা ১২টায়ও ছিল। এরপর দুপুর ২টায় গিয়ে দেখি গরু নেই। এক স্কুলছাত্র প্রাইভেট কারে গরু তুলতে দেখে স্থানীয়রা জিজ্ঞেস করলে গরুটি সে ক্রয় করছে বলে জানায়।
পরে বিষয়টি আমাকে জানালে গিয়ে দেখি গরু নেই। বাছুর আছে, গাভী নিয়ে গেছে। নিয়ে যাওয়া গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা। আমি নিঃস্ব হয়ে গেলাম।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’