রাজশাহীতে এনসিপির নেতৃত্বে মোবাশ্বের-আতিকুর রহমান
সংগ্রহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে করেছেন কেন্দ্র। এই কমিটিতে সদ্য বিলুপ্ত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীকে আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বর্তমান আহ্বায়ক মোবাশ্বের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ছয় মাসের জন্য ৬৪ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীনসহ ৪৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে গত (১৮ জুন) প্রথমবারের মতো রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয় কমিটি গঠিত হয়। পরবর্তীতে কিছু সদস্যের পদত্যাগের কারণে সেই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলটি।