নারায়ণগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরব হোসেন নামে ১২ বছর বয়সের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ফতুল্লা ঢালীপাড়া এলাকার মোশারফ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিরব হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানসিড়ি এলাকার জুয়েল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিরব হোসেনের বাবা জুয়েল মিয়ার সাথে তার মা পারভীন আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর পারভীন আরেক ব্যক্তিকে বিবাহ করে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। নিরব হোসেন শিশু হওয়ায় তার মায়ের সাথেই থাকেন।  

নিরব স্থানীয় একটি মাদ্রাসায় নিরব তৃতীয় শ্রেণিতে পড়তো। সম্প্রতি সে মাদাসায় যাওয়া বন্ধ করে দেয়।

এতে তার মা পারভীন তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বারবার তাগিদ দেয়। স্থানীয়দের ধারণা নিরব তার মায়ের উপর অভিমান করে ফ্যানের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর জানান, লাশ ময়না তদন্ত করা হয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্ত রিপোর্টে ডাক্তার উল্লেখ করবেন।

তখন তার মৃত্যুর সটিক কারণ জানা যাবে