চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সংগৃহীত ছবি

চাঁদপুরের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দলীয় তালিকা প্রকাশের পর মনোনীত প্রার্থীরা ধন্যবাদ জানান এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে মনোনয়ন দেওয়া হয়।

এ ছাড়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার লায়ন মো. মমিনুল হক মনোনয়ন পেয়েছেন। 

নেতারা একে বিএনপির সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন হিসেবে উল্লেখ করেন এবং নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।