আজ বুধবার ০৫ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ বুধবার ০৫ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ০৫ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা।

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সংকটকালে স্বজনরা দূরে থেকে মজা দেখবে।

দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

ধার কর্জ ঋণমুক্ত হবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। 

কর্কট [২১ জুন-২০ জুলাই]

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। লৌকিকতা পরিহার করুন। নেশা মদ্য থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমায় জয়ী করবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। শ্রমিক-কর্মচারী ওপর নজর রাখুন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মনের অভিলাষ পূর্ণ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শত্রুরা পিছু হটবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে।