খুলনায় বসতবাড়িতে লবনাক্ততা সহনশীল সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
ছবি: প্রতিনিধি
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে খুলনায় বসতবাড়িতে লবনাক্ততা সহনশীল সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) খুলনার দাকোপ উপজেলায় আদ্-দ্বীন চালনা শাখায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আরএইচএল প্রকল্পের সহযোগিতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বসতবাড়িতে লবনাক্ততা সহনশীল সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এ সময় উপস্থিতি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক ড. মো. হুমায়ূন কবির, আরএইচএল প্রকল্পের PC এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা বৃন্দ।
কর্মশালার বক্তরা বসতবাড়িতে লবনাক্ততা সহনশীল বিভিন্ন ফসল উৎপাদনের কলাকৌশল নিয়ে কৃষক মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।