গোয়ালন্দে পদ্মায় কারেন্ট জালসহ তিন জেলে গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্টা জালসহ তিন জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা নদীর দৌলতদিয়া লঞ্চ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেলেরা হলেন পাবনার আমিনপুর থানার ঢালারচরের বাসিন্দা সজিব সরদার (২০), স্থানীয় গোয়ালন্দ উপজেলার নাসির সরদারপাড়া গ্রামের নজরুল শেখ ওরফে নাজমুল (৩০) ও বেপারীপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৪৫)।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি কালের কণ্ঠকে বলেন, জাটকা ইলিশ সংরক্ষণে পদ্মায় অভিযান চালিয়ে ৩০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও সংশ্লিষ্ট তিন জেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন।