রাবিপ্রবিতে ‘বৈশ্বিক র্যাংকিং প্রক্রিয়া’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সংগৃহীত
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘বৈশ্বিক র্যাংকিং প্রক্রিয়া’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন মেনেজমেন্ট সেলের (আরআইএমসি) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবির র্যাংকিং ও স্ট্র্যাট্যাজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জুনাইদ কবির। তিনি আগত অতিথিদের রাবিপ্রবিতে স্বাগত জানান এবং বৈশ্বিক র্যাংকিংয়ে নোবিপ্রবির সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরাসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এবং দপ্তরপ্রধানরা উপস্থিত ছিলেন।