রাজধানীতে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। 

তালেবুর রহমান জানান, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। তারা ঢাকায় এসে মিছিল করে নাশকতার পরিকল্পনা করে আসছিল।

সরকার পতনের জন্য তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।