ঝিনাইদহের মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

ঝিনাইদহের মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রতিকি ছবি

ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাদপুর-জীবননগর সড়কের কাটাখালি পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুন্দরপুর-খালিশপুর গ্রামের তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর বড় একটি মেহগনি গাছ দিয়ে তাদের পথ আটকে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ৩-৪ জন ধারালো দা ও লাঠি নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

দুটি ট্রাকও এ সময় আটকে দেওয়া হয়। ট্রাকচালকদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়া হয়েছে। 

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।