বাকৃবিতে ‘রেমিয়ানস অ্যাসোসিয়েশন’এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

বাকৃবিতে ‘রেমিয়ানস অ্যাসোসিয়েশন’এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবি’-এর আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ। এছাড়াও রেমিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল একরাম মুর্তজা, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সাকিব-সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলে। কয়েকটি দারুণ সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোলের দেখা মেলেনি। পরে টাইব্রেকারে জুনিয়র দল জয় নিয়ে মাঠ ছাড়ে। অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাইম হাসান।

প্রধান অতিথি অধ্যাপক ড. হারুনুর রশীদ বলেন, ‘রেমিয়ানসরা সব সময়ই একাডেমিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। খেলাধুলা তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনের জন্যও গুরুত্বপূর্ণ।’

রেমিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল একরাম মুর্তজা বলেন, ‘ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এক পরিবারের মতো যুক্ত। এই বন্ধনকে আরও ঘনিষ্ঠ করতে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। সামনে শীতকালীন বস্ত্র বিতরণ, রক্তদান, বৃক্ষরোপণ-সহ নানা সামাজিক উদ্যোগ হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’