মিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে আমিরুজ্জামান ও জহিরুল ইসলাম
সংগ্রহীত ছবি
রাজধানীর মিরপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) প্রেস ক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আলোর সম্পাদক আমিরুজ্জামান আমির এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকের সমাচারের সম্পাদক এসএম জহিরুল ইসলাম।
নবগঠিত কমিটি ঘোষণা করেন মিরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা ও উপদেষ্টা তালুকদার রুমী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন মোল্লা (দৈনিক খবর বাংলাদেশ), মারুফ হায়দার (দৈনিক নতুন সময়), সেলিম রায়হান (দৈনিক খবর), এইচএম জামাল উদ্দিন (দি ডেইলি নিউজ স্টার) ও আজিজুল হাকিম (দৈনিক ইনকিলাব); যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. আসাদুজ্জামান আসাদ (দৈনিক ভোরের চেতনা), কাজী ওবায়দুর রহমান (দৈনিক বাংলাদেশ), মীর আলাউদ্দিন (দিক দর্শন), মো. মুসা মিয়া (আনন্দ টিভি), মো. মনির হোসেন (জনতার বাংলা), সহসাধারণ সম্পাদক মো. হেদায়েতউল ইসলাম নাসিম (বিডি আপডেট নিউজ ২৪ ডট কম)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন শান্ত (দৈনিক জনজাগরণ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী মুবিন (আমাদের কণ্ঠ), কোষাধ্যক্ষ হলেন মো. রেজাউল করিম (অপরাধ সুত্র); দপ্তর সম্পাদক আব্দুল করিম রনি (জাগো কণ্ঠ ডট কম); প্রচার সম্পাদক কৌশিক আহমেদ (মুভি বাংলা টিভি), সহপ্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন মনা (দৈনিক বিজনেস ফাইল), সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক মো. মসিউর রহমান সুমন (দৈনিক পাঞ্জেরী) ক্রীড়া বিষায়ক সম্পাদক কাজী শরিফ নেওয়াজ লালন (আজকের সমাচার) সাংস্কৃতিক সম্পাদক ভুঁইয়া কামরুল ইসলাম সোহাগ (প্রতিদিনের খবর ২৪), ধর্ম বিষয়ক সম্পাদক হলেন হাজী মো. হানজালা।
অন্যদিকে রনির্বাহী সদস্যরা মো. মাজেদুল ইসলাম সবুজ (চ্যানেল ৭১ টিভি), মো. জুয়েল হোসেন (আনন্দ টিভি), মো. আসাদুজ্জামান নুর (এশিয়ান টিভি), মো. মিজানুর রহমান (আজকের সমাচার), মো. মাহাবুব আলম (দৈনিক নতুন সময়), যুবরাজ খান সবুজ (দৈনিক নতুন সময়), মো. মোখলেচুর রহমান শহিদ (বাংলা এ্যাফেয়ার্স), নুর হোসাইন ( দৈনিক ঢাকা প্রতিদিন), মো. রানা (চ্যানেল মুসকান), মো. সুমন খান (সংবাদ দিগন্ত), শরিফুল ইসলাম নাসা (নাসা টিভি) ও মো. সোহান (দৈনিক পাঞ্জেরী) মোট ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্তও হয়।
এর আগে মিরপুর-১ চিড়িয়াখানা রোডে শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে মিরপুর প্রেস ক্লাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাকের সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়া মিরপুরে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।