তিন বছরের শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষক রায়হান গ্রেপ্তার

তিন বছরের শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষক রায়হান গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করায় অভিযুক্ত ধর্ষক রায়হানকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার বিকেলে র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন বছরের এক শিশুকন্যাকে বাড়ির পাশে প্রতিবেশী শিশু রায়হান ডেকে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ধর্ষিত শিশুর মা গত ১১ নভেম্বর বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ জানান, আসামি রায়হানকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।