চট্টগ্রামের চন্দনাইশে চুলার আগুনে পুড়ল বসতঘর-ফার্ম, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের চন্দনাইশে চুলার আগুনে পুড়ল বসতঘর-ফার্ম, ক্ষতি ২০ লাখ টাকা

সংগ্রহীত ছবি

চট্টগ্রামের চন্দনাইশে আগুনে চার পরিবারের বসতঘরসহ দ্বিতল বাড়ির ছাদে থাকা একটি ফার্ম ভস্মীভূত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে বাড়ির আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন— নগরপাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে যথাক্রমে আবুল কাশেম, আবদুল রহিম, আবদুল করিম ও হাজেরা বেগম এবং পার্শ্ববর্তী ফার্মের মালিক ইসমাইল আজাদ।

 

চন্দনাইশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর মো. কামরুল হাছান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।