জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। 

কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এবার মোট ৭ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ই ইউনিটের জন্য ৭০০ টাকা। সি-ওয়ান এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা। 

আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে দিতে হবে (সব ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য)। অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আবেদন ফি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি। বি ইউনিটের অধীন সমাজবিজ্ঞান, সি ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদ এবং আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট। 

সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ, এবং কলা ও মানবিকী অনুষদ। ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনসহ মোট ৭ ইউনিটের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ju-admission.org ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।