রবিবারের সব পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ভিকারুননিসার

রবিবারের সব পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ভিকারুননিসার

ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রবিবারের (২৩ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ২৩ নভেম্বর (রবিবার) প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তবে কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম যথারীতি চলবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।