হাতিয়ায় ওয়ান শুটার গানসহ স্প্রে পার্টির প্রধান শামীম চোরা আটক

হাতিয়ায় ওয়ান শুটার গানসহ স্প্রে পার্টির প্রধান শামীম চোরা আটক

সংগ্রহীত ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আলোচিত স্প্রে প্রয়োগ করে চুরির প্রধান আসামি শামীম চোরাকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার ওসি এটি নিশ্চিত করে। এর আগে, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে শামীমকে উপজেলার বুড়িরচর ইউনিয়ন ৩নং ওয়ার্ড থেকে অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. শামীম ওরফে শামীম চোরা (২৯) বুড়িরচর ১নং ওয়ার্ড গুল্যাখালী লামছি গ্রামের শফিউল আলমের ছেলে।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউপির আলোচিত খাসের হাটের হাজি কামরুলের বাসায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক মামলা রেকর্ড করে মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্প্রে প্রধানকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

এ ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে সে জানিয়েছে। চুরির ঘটনায় চুরি হওয়া মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মামলা তদন্ত অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে ৭টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, স্প্রের ঘটনায় দুটি সিন্ডিকেটের ৫ জনকে শনাক্ত করা গেছে।

উল্লেখ্য, এ অপরাধ চক্র স্প্রে ঘটনার সময় টেবিসিন ২ নামের ওষুধ প্রয়োগ করে বলে জানা