মির্জাপুরে সাবেক কাউন্সিলর শামীম খান গ্রেপ্তার

মির্জাপুরে সাবেক কাউন্সিলর শামীম খান গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর সাহাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা হয়।

 

ওই মামলার এজাহারভুক্ত আসামি শামীম খান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদের ইসলাম শামীমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ২৫ নভেম্বর তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।