সদরপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সদরপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

ফরিদপুরের সদরপুর সাড়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নে মোল্যা কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম ছামাদ মোল্যা (৬০)।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালি মোল্যা কান্দি গ্রামে ছামাদ মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বসত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে সাড়ে ৩ তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় ও ছামাদ মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরো জানান, এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার আসামি ছামাদ মোল্যাকে বুধবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়।