বাগেরহাটে ধানের শীষের প্রচারণা সমাবেশ
সংগৃহীত
বাগেরহাটের রামপালে ধানের শীষ প্রতীকের বিশাল প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রামপালের বাইনতলায় ‘কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে স্থানীয় এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
বিএনপি আয়োজিত এ প্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও বিএনপির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টিতে এ সমাবেশের মৗল আয়োজন। আমার পক্ষ থেকে এ আসনের বিভিন্ন এলাকায় এলাকায় এ প্রচারণা অব্যাহত রয়েছে। আমি সার্বক্ষণিক এ জনপদের মানুষের সাথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। ’
এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল।