উত্তরবঙ্গের জন্য সুন্দরবন কুরিয়ারের নতুন হাব উদ্বোধন

উত্তরবঙ্গের জন্য সুন্দরবন কুরিয়ারের নতুন হাব উদ্বোধন

সংগৃহীত ছবি

দেশের উত্তরবঙ্গে পার্সেল সেবা আরও দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে নতুন হাব উদ্বোধন করেছে ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড’।

শনিবার এ বাড়ইপাড়া, চন্দ্রা হাব-এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সদস্য মিসেস দিলরুবা বেগম। 

এছাড়া উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এস এ বরকত বাবু, পরিচালক আবুল হাশেম, পরিচালক আবিদুর রহমান, পরিচালক ফজলে হক, পরিচালক সালেহ্ দ্বীন নেওয়াজ জয়-সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই হাবের মাধ্যমে উত্তরবঙ্গে আরও দ্রুত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।