ঝাউডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুধি সমাবেশ অনুষ্ঠিত

ঝাউডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুধি সমাবেশ অনুষ্ঠিত

ছবি :প্রতিনিধি

আল আমিন (নিজস্ব প্রতিনিধি):বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮নভেম্বর) সন্ধ্যায় ঝাউডাঙ্গা মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার শরফুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রফেসর মোঃ ইকবাল হোসেন।চার নম্বর ওয়ার্ড গোবিন্দকাটি জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, ছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক কে বিজয়ী করার জন্য সকলকে সমানভাবে কাজ করতে হবে। শ্রমিক জনতা সবাই কাধে কাধ মিলে কাজ করে সাতক্ষীরা-২ আসনে দাড়িপাল্লাকে জয়ী করতে হবে।

সুধী সমাবেশটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. নরুল বাশার।