আজ বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী

আজ বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী

তারামন বিবি

আজ বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১ ডিসেম্বরে আজকের এই দিনে নিজ বাড়িতে মারা যান তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারিভাবে মৃত্যুবাষিকী পালনের জন্য কোনো নির্দেশনা নেই। তবে পরিবার থেকে ব্যক্তিগতভাবে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন থাকবে।

বীরপ্রতীক তারামন বিবি কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। বাবার নাম আবদুস সোহবান ও মায়ের নাম কুলসুম বিবি। তাঁর স্বামীর নাম আবদুল মজিদ। তাঁদের এক ছেলে এক মেয়ে।

১৯৭১ সালে তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উত্সাহিত করেন।