সিরাজগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
প্রতিকী ছবি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সলঙ্গা থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের শিশুটির মরদেহ উদ্ধার করেন। শিশুটির বয়স আনুমানিক ৮-৯ বছর।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, সকালে জেলেরা মাছ ধরার সময় তাদের জালে শিশুটির মরদেহ ভেসে উঠে।
পরে জেলেরা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।