নির্বাচনে কত শতাংশ ভোট পাবে কারা, মার্কিন সংস্থার জরিপ

নির্বাচনে কত শতাংশ ভোট পাবে কারা, মার্কিন সংস্থার জরিপ

নির্বাচনে কত শতাংশ ভোট পাবে কারা, মার্কিন সংস্থার জরিপ। ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক জরিপে দেখা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রায় ৬ শতাংশ ভোট পেতে পারে। 

দজরিপে আরও দেখা যায়, ৩০ শতাংশ ভোটার বিএনপিকে এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে মত জানিয়েছেন।

মার্কিন ফেডারেল ফান্ডে পরিচালিত ও রিপাবলিকান পার্টি–ঘনিষ্ঠ বলে পরিচিত আইআরআই জানিয়েছে- এখনই নির্বাচন হলে জরিপে পাওয়া এই অনুপাতেই ভোট বিভাজন হতে পারে।

জরিপটির জন্য ৪ হাজার ৯৮৫ জন নাগরিকের মতামত নেওয়া হয়, যাদের বয়স ১৮ বা তার বেশি। 

দেশের আট বিভাগের ৬৪ জেলার মধ্যে রাঙামাটি ছাড়া বাকি ৬৩ জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফলাফলের নির্ভরযোগ্যতা ৯৫ শতাংশ, তবে পরিমাপে ১.৪ শতাংশ ওঠানামা থাকতে পারে। আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের অধীনে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান মাঠপর্যায়ের কাজ সম্পন্ন করে।

২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিআই পদ্ধতিতে সামনাসামনি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

জরিপে আরও উল্লেখ করা হয়েছে—জাতীয় পার্টি ৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ এবং অন্যান্য দল মিলিয়ে ৮ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।