গাজীপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

গাজীপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় গাজীপুরে গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে এই গণ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, এডভোকেট মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ, আব্দুস সালাম শামীম, হাসান আজমল ভুঁইয়া, প্রভাষক বসির উদ্দিন, রাকিবউদ্দিন সরকার পাপ্পু প্রমুখ।