আজ আখাউড়া মুক্ত দিবস
সংগ্রহীত ছবি
৩০ নভেম্বর থেকে শুরু। ৬ ডিসেম্বর সকালের মধ্যেই বিজয়ের খবর আসে, মুক্ত হয়েছে আখাউড়া। এক সপ্তাহের প্রবল যুদ্ধ শেষে বিজয়ের খবরে উল্লাসে ফেটে পড়ে বীর বাঙালি। স্থানীয় ডাকঘরের সামনে পতাকা উত্তোলন করা হয়।
আখাউড়ার বিজয় পূর্বাঞ্চলীয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।
আজ ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই আখাউড়ায়ই শায়িত আছেন শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী হয়ে আছে একাধিক গণকবর।
তবে নো-ম্যানস ল্যান্ডে থাকা গণকবর আজও সংরক্ষিত হয়নি
এদিকে দিবসটি পালনে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। আজ শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, ডাকঘরের সামনে পতাকা উত্তোলন ও আলোচনাসভা।