দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে কুরআনের দিকেই ফিরতে হবে -মুহা:আব্দুল খালেক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নিজস্ব কোন এজেন্ডা নেই বরং আমরা বিশ্ব নবী (সা.) যে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনই সর্বময় ক্ষমতার মালিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা—২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামত কেড়েও নেন। তিনিই মহান স্বত্ত্বা যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে, তাদের এমন অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত, আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গুছানো তখতে তাউস বালির বাঁধের মত তছনছ হয়ে গেছে। তাই এ বিজয়কে অর্থবহ ও টেকসই করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশ ও জাতির মুক্তির জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি ৬ ডিসেম্বর শনিবার সন্ধায় সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন ।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, সেক্রেটারী মাও: রোকনুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
শনিবার দিনভর মুহাদ্দিস আব্দুল খালেক ভোমরা অঞ্চলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা, পথসভাসহ বিভিন্নধরনের কর্মসূচিতে অংশ নেন। রাত সাড়ে ৮টার দিকে ভোমরা বন্দরে মুহাদ্দিস আব্দুল খালেক ইসলামিক সাংস্কৃতিক ও শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।