আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ মঙ্গলবার  ৯ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ০৯ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন।

গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন।

মিথুন [২১ মে-২০ জুন] 

ধারকর্জ ঋণমুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।

সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দলিলপত্র হাতে আসবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। আটকে থাকা কাজ সচল হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। জীবিকার ভিত মজবুত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। লৌকিকতা পরিহার করুন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। গুরুজনদের প্রতি নজর দিন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নড়াচড়া করুন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। দীর্ঘদিনের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। আর্থিক দৈন্যদশা কাটবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।