খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হাটহাজারী কলেজ ময়দানে এ আয়োজন করা হয়।

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে কয়েক হাজার মানুষ এ মাহফিলে অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়।

মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান। তিনি খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনায় তার অংশগ্রহণের সুযোগ দানের জন্য আল্লাহর রহমত কামনা করেন। সেই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মোনাজাতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিমসহ অন্যরা।