রাজৈরে ভিডিও কলে প্রেমিকা, ফাঁস নিলেন চিকিৎসক

রাজৈরে ভিডিও কলে প্রেমিকা, ফাঁস নিলেন চিকিৎসক

সংগ্রহীত ছবি

রাজৈরে প্রেমিকাকে মোবাইলে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে অনিক আচার্য্য (৩৫) নামের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। গত সোমবার রাতে টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

অনিক পার্শ্ববর্তী সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগে চিকিৎসকের সহযোগী (ডিএমএফ) ছিলেন। তিনি বাজিতপুর গ্রামের অঞ্জন আচার্য্যের ছেলে।

গতকাল মঙ্গলবার মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

জানা যায়, আট বছর ধরে সিটি হসপিটালের জরুরি বিভাগে চিকিৎসকের সহযোগী হিসেবে কর্মরত ছিলেন অনিক। সোমবার রাতে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাঁকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন অনিক।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।