আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১১ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে।

বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন।

দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে।

মন ধর্মের প্রতি ঝুঁকবে। লৌকিকতা পরিহার করুন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ধারকর্জ ঋণমুক্ত হবেন। প্রেম বন্ধত্ব ভ্রমণ শুভ। লৌকিকতা বর্জন করুন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতে গুরুত্ব দিন। ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামে পড়তে পারেন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। লাইফস্টাইল বদলে দেবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। রাগ জেদ আবেগ অহংকার বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে।