ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

সংগ্রহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।

সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।  

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।