মসজিদের দানের টাকা কোন কোন খাতে ব্যয় করা বৈধ?
ছবিঃ সংগৃহীত
মসজিদের দানের টাকা কেবল মসজিদের সংস্কার, উন্নয়ন এবং ইমাম-মুয়াজ্জিনের বেতনসহ মসজিদের নিজস্ব প্রয়োজনে ব্যয় করা যাবে; অন্য কোনো জনকল্যাণমূলক বা ব্যক্তিগত খাতে ব্যবহার করা শরিয়াহ সম্মত নয়, যদি না দাতা নির্দিষ্ট উদ্দেশ্যে দান করে থাকেন।
প্রশ্ন : মসজিদের দানের টাকা কোন কোন খাতে ব্যয় করা বৈধ?
উত্তর : মসজিদের দানকৃত টাকা শুধু মসজিদের সংস্কার এবং উন্নয়নমূলক কাজে ব্যয় করতে হবে। অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না। মসজিদের সংস্কারমূলক কাজ ছাড়াও মসজিদের দানকৃত টাকার আরো উল্লেখযোগ্য বৈধ খাত আছে।
যেমন—ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও হিসাবরক্ষকের বেতন-ভাতা প্রভৃতি এবং মসজিদের হিসাব বিভাগের দাপ্তরিক ব্যয়সমূহ ইত্যাদি। (আল বাহারুর রায়েক : ৫/২১৫, হিন্দিয়া : ২/৩৬৮, আদ্দুররুল মুখতার : ৪/৩৬৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৭৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা